About Me

My photo
Kolkata, West Bengal, India

Saturday, 23 January 2021

জবাব

                        পূর্বজন্ম বলে যদি কিছু থাকে তাহলে তার প্রারব্ধ হিসাবে এ জীবনে বেশ কিছু সত্যিকারের মানুষের সান্নিধ্যে আসার সুযোগ আমার হয়েছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলেন আমার সঙ্গীতের শিক্ষাগুরু পরমারারাধ্য স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায়। পুরোনো কলকাতা আর বাঙালীয়ানার বিভিন্ন তথ্যের খনি ছিলেন রামকুমার বাবু। ওনার গল্প বলার স্বকীয় ভঙ্গী, ওনার কাছে গান শেখার মতই চিত্তাকর্ষক ছিল আমার কাছে। একটা গল্পের কথা মনে পড়ে গেল আজ।

                           রামকুমার বাবু গানের জগতে খ্যাতি পেয়েছেন বেশ অনেকটা বয়সে। রামনিধি গুপ্ত বা নিধুবাবুর জীবনের উপর তৈরী একটি চলচ্চিত্রে গাওয়া নিধুবাবুর টপ্পা, তাঁঁকে নিয়ে গিয়েছিল খ্যাতির চুড়ায়। দিয়েছিল এক স্বতন্ত্র পরিচিতি। এমনই এক সময়ে যখন তাঁর বেশ নামডাক, তাঁকে গান গাইতে আমন্ত্রণ জানানো হয়েছিল কলকাতার একটি বিখ্যাত কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। বলা বাহুল্য অধ্যাপকদের পছন্দের শিল্পী হিসাবে আমন্ত্রিত হলেও ছাত্রদের কাছে তিনি খুব একটা গ্রহণযোগ্য ছিলেন না। যা হোক নির্ধারিত সময়ে যথেষ্ট সম্মানের সঙ্গে অনুষ্ঠান স্থলে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। অনুষ্ঠান শুরু হয়, একের পর এক অনুষ্ঠান চলতে থাকে। একের পর এক শিল্পী তাঁদের পরিবেশনা করে যেতে থাকেন। প্রায় ঘন্টা তিনেক বসে থাকার পরেও রামকুমার বাবুর নাম ঘোষণা হয় না। ওনার সঙ্গতকারী শিল্পীরা স্বভাবতঃই বিরক্ত হতে থাকেন। কিঞ্চিত অপমানিতও বটে। কিন্তু গায়ক নিজেই যখন নির্বিকার তথন তাদের আর কিই বা করার আছে! অবশেষে প্রায় রাত দশটা নাগাদ নায়কোচিত ভঙ্গীতে একজন ছাত্র ঘোষণা করেন - ' এখন আপনাদের সামনে নিধিরাম সর্দারের গান শোনাতে আসবেন রামকুমার চট্টোপাধ্যায়'। এমন শ্রীহীন বিকট ঘোষণা শুনে অধ্যাপক রা হায় হায় করে ওঠেন। কিন্তু অনুষ্ঠানের ছন্দোপতন হবার ভয়ে কেউ কিছু বলেন না। সঙ্গতকারী শিল্পীরা একপ্রকার জেহাদ ঘোষণা করেন তাঁরা কিছুতেই মঞ্চে উঠবেন না । রামকুমার বাবু সহাস্যে দর্শকের উদ্দেশ্যে করজোড়ে প্রণাম করে মঞ্চে উঠলেন। দর্শকাসনের পিছন দিকে শুরু হল গুঞ্জন। নড়াচড়া শুরু,  শুরু হল বিক্ষিপ্ত শৃঙ্খলাভঙ্গ। রামকুমার বাবু তাঁর নিজস্ব কায়দায় বাঁ হাত সামনে তুলে উচ্চ কণ্ঠে গান ধরলেন -

 'যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ - তুমি কাদের কূলের বউ গো তুমি কাদের কূলের বউ'

              দ্রুত লয়, সারেঙ্গীর মোচড় আর চড়া সুরে বাঁধা তবলার বোল। সেই সঙ্গে শিল্পীর সুরের মাদকতায় সমস্ত রঙ্গমঞ্চ মুহুর্তের মধ্যে ফিরে পেল বাঙ্গালীয়ানার ছন্দ। উশখুশ করতে থাকা ছাত্ররা জমিয়ে হেলান দিয়ে বসল মহাজাতি সদনের চেয়ারে। উনি গানটি শেষ করে যখন থামলেন, তখন কিছুক্ষণের জন্য অস্বাভাবিক নীরবতা, যেন ছুঁচ পড়লে শব্দ হবে। কিছু সময় পরে দর্শকাসনের শেষ দিক থেকে ভেসে আসল হাততালির রোল। মুহুর্তের মধ্যে সমস্ত রঙ্গমঞ্চ মেতে উঠল প্রশস্তির কলরোলে। রামকুমার বাবু মাথার উপর হাত তুলে প্রণাম করলেন সমস্ত দর্শককে। মুখের হাসি মুখেই রেখে উঠে পড়লেন। দর্শকরা হই হই করে উঠেছে - আমরা আপনার গান আরও শুনতে চাই। মাইক্রোফোন এর কাছে মুখ এনে এক মুখ হাসি নিয়ে রামকুমার বাবু বললেন - "অনেক রাত হয়েছে তো, আজ নিধিরাম সর্দারের ছুটি। আমি বাড়ি না গেলে বাড়িতে চোর-ডাকাত ঢুকতে পারে, আমায় মার্জনা করবেন।"

           

                  আজ বাংলা মায়ের এক কীর্তিমান সন্তানের জন্মদিবসে আমার দেখা আপাদমস্তক আত্মমর্যাদার মোড়া আর এক বাঙালীর কথা মনে হতেই মনটা ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে। পুরাতনী গানের এই সুরের যাদুকরকে শতকোটি প্রণাম।


                                   🙏 🙏 🙏 🙏

          



10 comments:

  1. ভালবাসিবে বলে ভাল বাসিনে, আমার স্বভাব এই, আমি তোমাবিনা কিছু জানি নে.......

    ReplyDelete
  2. শতকোটি প্রণাম জানাই🙏🙏🙏

    ReplyDelete
  3. Onar jibon er ajana ekta galpo jaanlam .. onar gaan er mugdhota toh sab projonmer modhyei aachhe...seta onar nijoshwo gayaki r guun ei. Khub bhalo laaglo. Aaro emon lekha r protyashay roilam.

    ReplyDelete
  4. পম্পা চক্রবর্তী24 January 2021 at 14:09

    অসাধারণ সঙ্গীত ব্যক্তিত্ব। জন্মদিনে তাঁর সম্মোহনী সুরের জাদুর প্রভাব নিয়ে এমন একটি কাহিনী জেনে অভিভুত হলাম। নিধিরাম সর্দার এর কথা সেই ছাত্রদের আজীবন মনে থাকবে।
    এমন সুন্দর গল্প আরো জানতে চাই, আবেদন পেশ করছি।

    ReplyDelete
  5. Ramkumar chattopadhyay er gaan ki kore karur bhalo na lagey..Chhatro der assumptions gulo je koto bhul hoi amra onek somoi ei dekhechi. Ei sedin luchi niye gaan ta ki prochondo WhatsApp grp e grp e ghurchilo... Asadharan...
    - Maumita

    ReplyDelete
  6. কি অসাধারণ বক্ত্যিত্ব ।
    🙏🙏

    Mohua

    ReplyDelete
  7. Ramkumar babu r gaan amar bhison bhalo lage. Ki sundor bhabe rege nagiye othocho nijer sonman bojay rekhe chhatroder sikhiye dilen tara ki bhul korechhe. Satti sikhoniyo. Osadharon bektitto. Onake pronam janai.

    ReplyDelete
  8. 🙏🙏🙏 osombhov bhalo laglo...emon Guru -r jogyo shishya -r kolom e ghotonati aaro pranjol hoye uthechhe.
    Guuni manush er AtMosomman tar alankar...😊

    Shampa

    ReplyDelete

বদল

                বছরখানেক আগে ইমন  কথা দিয়েছিল বিলাবলকে তার সাথে কখনো পলাশ দেখতে যাবে। সারাবছরের ঘোড়দৌড়ের মধ্যেও সে কথা ভোলেনি ই...